জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের উদ্যোগে সংবাদ সম্মেলন

আব্দুর রশিদ:

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল করার লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, আগামী ২৮ জুন সাতক্ষীরা জেলার ১ হাজার ৯৩৮টি কেন্দ্রে ২ লাখ ৫৩ হাজার ৭২৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদেরও ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান, ডাঃ ইসমত জাহান প্রমুখ।

এ সময় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *