জোরারগঞ্জ থানায় ভারতীয় শাড়িসহ ২ চোরাকারবারি গ্রেপ্তার

এন আলম রাসেল চৌধুরী: 

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আবদুল হালিমের নির্দেশে ২০ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে এসআই (নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ২ নম্বর হিংঙ্গুলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড দক্ষিণ আজমনগর সাকীনের খান সিটি মার্কেট সংলগ্ন নিজাম ভাত ঘরের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ২ জন চোরাকারবারিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মোঃ জিয়া উদ্দিন বাবুল (৩০), পিতা মৃত আব্দুস হালিম মধু, মাতা ফিরোজা বেগম।
২. মোঃ রিয়াদ হোসেন, পিতা আব্দুল মমিন, মাতা মনোয়ারা বেগম।
উভয়ের বাড়ি পশ্চিম ছাগলনাইয়া, ৫ নম্বর ওয়ার্ড, ছাগলনাইয়া পৌরসভা, থানা ছাগলনাইয়া, জেলা ফেনী।

এ সময় তাদের সঙ্গে থাকা আরেক আসামি মোঃ আলমগীর (প্রকাশ: ওয়ালটন আলমগীর, বয়স ৪০), পিতা অজ্ঞাত, গ্রাম রাধানগর, থানা ছাগলনাইয়া, জেলা ফেনী— ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযানে মোট ১০২ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃত দুই আসামিকে আদালতে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে জোরারগঞ্জ থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *