Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ঝিলমিল হবে স্বপ্নের নগরী, পরিদর্শনে গৃহায়ন মন্ত্রী  - দৈনিক স্বাধীন সংবাদ

ঝিলমিল হবে স্বপ্নের নগরী, পরিদর্শনে গৃহায়ন মন্ত্রী 

 

মোঃআনজার শাহ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি আজ রাজধানীর কেরানীগঞ্জে অবস্থিত ঝিলমিল আবাসন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।
এ সময় মন্ত্রী প্রকল্পের সার্বিক অগ্রগতি, চলমান অবকাঠামোগত কাজের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। তিনি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর দিকনির্দেশনা প্রদান করেন।
মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, “ঝিলমিল প্রকল্পকে একটি আধুনিক, পরিকল্পিত ও সম্পূর্ণ বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের সরকারের অঙ্গীকার। এ প্রকল্পের কাজে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা সহ্য করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্পন্ন কাজ নিশ্চিত করতে হবে।”
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, “ঝিলমিল শুধু একটি আবাসন প্রকল্প নয়, এটি লাখো মানুষের স্বপ্নের ঠিকানা। আমরা চাই এই নগরীতে প্রতিটি পরিবার মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপন করতে পারুক। সরকার সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, “ঝিলমিল প্রকল্পের অবকাঠামো উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি পূর্ণাঙ্গ রূপ পাবে এবং সুলভ মূল্যে আধুনিক আবাসন সুবিধা নিশ্চিত করা হবে।”
উল্লেখ্য, ঢাকার কেরানীগঞ্জে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ঝিলমিল আবাসন প্রকল্পটি রাজধানীর তীব্র আবাসন সংকট নিরসনে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত। সুপরিকল্পিত এই প্রকল্পটি সম্পন্ন হলে হাজার হাজার পরিবার সুলভ মূল্যে আধুনিক ও মানসম্পন্ন আবাসন সুবিধা পাবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *