ঢাকায় বাগেরহাট অফিসার্স ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে অদ্য কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), খামারবাড়ি, ঢাকায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফোরামের সভাপতি ড. মোহাম্মদ ফরিদুল ইসলাম, সচিব (অব.) তাঁর বক্তব্যে বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে নতুন সরকারের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মসিউর রহমান, সচিব (অব.)। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব জনাব শেখ সেকেন্দার আলী, সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) অধ্যাপক এস. এম. আবু জাফর, সাবেক জজ মোঃ ইখতিয়ার ইসলাম মল্লিক, অবসরপ্রাপ্ত মেজর (অব.) মোঃ মনিরুজ্জামান, জনাব কে. কে. মণ্ডলসহ বাগেরহাট জেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট–১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ এবং বাগেরহাট–৪ সংসদীয় আসনের প্রার্থী সোমনাথ দে। রাষ্ট্রীয় আরও অনেক কর্মসূচির কারণে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, পরিবেশ প্রতিমন্ত্রী এবং বর্তমান পুলিশের আইজিপি। তারা বাগেরহাট অফিসার্স ফোরামের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাঁদের বক্তব্যে দেশ ও জাতির সর্বাঙ্গীণ উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি-সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি পবিত্র রমজানের মাহাত্ম্য উপলব্ধি করে দেশের কল্যাণ, ঐক্য ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *