তুরাগে অসচ্ছল রিকশাচালকদের পাশে চান মিয়া, উপহার দিলেন অটোরিকশা

মোঃ মনজুর মোল্লা:

রাজধানীর তুরাগে দরিদ্র ও অসচ্ছল রিকশাচালকদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে উপহার হিসেবে অটোরিকশা বিতরণ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চান মিয়া বেপারীর ব্যক্তিগত উদ্যোগে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অসচ্ছল রিকশাচালকদের হাতে নতুন অটোরিকশার চাবি তুলে দেন চান মিয়া বেপারী। এ সময় তিনি বলেন, “দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এই অটোরিকশাগুলো তাদের পরিবারের অর্থনৈতিক চাকা ঘোরাতে এবং স্বাবলম্বী হতে বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অটোরিকশা পেয়ে আবেগাপ্লুত প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপকারভোগী চালকরা। তারা জানান, নিজেদের আয়ের স্থায়ী কোনো মাধ্যম না থাকায় দীর্ঘদিন ধরে কষ্টে দিনযাপন করছিলেন। এই উপহারের মাধ্যমে এখন তারা নিজের পায়ে দাঁড়ানোর নতুন স্বপ্ন দেখছেন।

এ সময় তুরাগ থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *