সাদেকুল ইসলাম
বিরল (দিনাজপুর) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে জাতীয় পার্টি (জেপি)-এর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
২০ জানুয়ারি (মঙ্গলবার) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনি দিনাজপুর-২ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন।
প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর মা বর্তমানে গুরুতর অসুস্থ এবং শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। এ কারণে পারিবারিক পরিস্থিতি সামাল দেওয়া তাঁর জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
এছাড়াও তিনি জানান, জাতীয় পার্টি (জেপি)-এর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর শরিক ১৮ দলের অনেক শীর্ষ নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন না। এই রাজনৈতিক বাস্তবতাও তাঁর প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
উল্লিখিত দুটি কারণ বিবেচনায় নিয়ে তিনি স্বেচ্ছায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।