রনজিৎ সরকার রাজ:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর বুড়িহাট বাজারসংলগ্ন দক্ষিণ রঘুনাথপুর সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপূজা উপলক্ষে তিনি মণ্ডপটি পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভক্তদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।
মণ্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র ও যুবনেতা, জেলা বিএনপির উপদেষ্টা এবং আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো. রেজওয়ানুল ইসলাম (রিজু)।
মণ্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন বিষয়ে অতিথিদের অবহিত করেন। পরে তারা স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শনের এ সময় স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।