ধর্মপাশায় এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা পর্যায়ের নেতা মো. শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহীন কাদির এনসিপির ধর্মপাশা উপজেলা যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ধর্মপাশা গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা ঘরের কাঠের আংটার সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় শাহীন কাদিরকে দেখতে পান। পরে বিষয়টি ধর্মপাশা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *