নগরবাসীর সমস্যা শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

কামরুল ইসলাম:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক ‘ওপেন হাউজ ডে’ কর্মসূচিতে নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দামপাড়ায় সিএমপি সম্মেলন কক্ষে এ ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী সেবাপ্রত্যাশীদের অভিযোগ, সমস্যা ও বিভিন্ন আবেদন মনোযোগ দিয়ে শোনেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণের নির্দেশ দেন। এ সময় কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

ওপেন হাউজ ডে-তে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *