আজ বিকেল তিনটায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর উত্তমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মিরাজ সিকদার, সহসভাপতি ইদ্রিস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান, মোঃ দেলোয়ার হোসেন, ইফতেখার আলম শফিক, মোঃ সুরুজ আলী প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। সৌজন্য সাক্ষাৎকালে মাননীয় মন্ত্রী শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আজ বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পেয়েছে। জাতি এখন তারেক জিয়ার দিকে চেয়ে আছে, যাতে দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়।
শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দ মাননীয় মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।