নরসিংদীতে মারকাযুদ দ্বীন মাদরাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর দ্বীনি শিক্ষার প্রসারে এক নতুন দিগন্তের সূচনা হলো। ঐতিহাসিক শাপলা চত্বর এলাকায় নবপ্রতিষ্ঠিত ‘মারকাযুদ দ্বীন মাদরাসা’র শুভ উদ্বোধন ও প্রথম সবক প্রদান উপলক্ষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাদ আসর মাদরাসা মিলনায়তনে বরেণ্য ওলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের প্রথম সবক (পাঠদান) প্রদান করেন তানজিম শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা ইসমাইল নুরপুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারে সঠিক আকীদার মাদরাসা প্রতিষ্ঠা বর্তমান সময়ের দাবি। এই প্রতিষ্ঠানটি এলাকার নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।”

মাদরাসার সভাপতি আলহাজ্ব সুলতান আলম ভূঞা লিটনের সভাপতিত্বে এবং পরিচালক মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
মারকাযুদ দ্বীন মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা শওকত হোসাইন সরকার,
নরসিংদী জেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আলী আহমদ হুসাইনি,
বৌয়াকুড় মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি রশিদ আহমদ,
দত্তপাড়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা শামসুল আলম,
বৌয়াকুড় মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুন নূর,
বৌয়াকুড় মাদরাসার শিক্ষা সচিব মাওলানা ইলিয়াস শেরপুরী প্রমুখ।

বক্তাগণ তাঁদের আলোচনায় মাদরাসাটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মানসম্মত কওমি শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে তানযীমুল মাদারিসিল কওমিয়া নরসিংদীর শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও মুহিব্বিন উপস্থিত ছিলেন।

মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা শওকত হোসাইন সরকার আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *