নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলার সাধারণ মৎস্যচাষীর উপর বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে। হামলার স্বীকার মোঃ হামিদুল ইসলাম, উপজেলার বাঁশভাগ পশ্চিমপাড়া গ্রামের মৃত বশির মন্ডলের ছেলে। মৎস্যচাষী হামিদুল ইসলাম সেরা মৎস্যচাষী পুরস্কারপ্রাপ্ত।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের শ্যামনগর বাজারে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলার স্বীকার মোঃ হামিদুল ইসলাম নলডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে বাঁশভাগ বাড়ি ফেরার পথে শ্যামনগর বাজারে তাকে পথরোধ করা হয়। হামলাকারীরা তার উপর লাঞ্চন চালায়।
হামলাকারীদের মধ্যে রয়েছেন পিপরুলের শ্যামনগর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহাদৎ, যিনি ওই এলাকার মৃত এরশাদের ছেলে, এবং যুবদলকর্মী মোঃ বাবু, তিনি একই গ্রামের শাহজাহানের ছেলে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরে আলম বলেন, ঘটনার স্থান থেকে পুলিশ পাঠানো হয়েছে।