নানা কর্মসূচিতে বরুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃআনজার শাহ :

কুমিল্লার বরুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। আলোচনা সভা, মিলাদ মাহফিল, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, সেলাই মেশিন বিতরণ এবং অসহায় ও দুস্থ পথচারীদের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বরুড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কার্যালয় ও আশপাশের এলাকায় প্রাণচাঞ্চল্য দেখা যায়।

উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, সহসভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন কমিশনার, সহদপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি মোস্তফা কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল জলিল, পৌরসভা যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সীমান্ত, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিটন পণ্ডিত, পৌরসভা ছাত্রদলের সভাপতি পাভেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নুরু এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা জামান হানিফ

আলোচনা সভা শেষে বরুড়া পৌর সদর বাজারে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

পরে বরুড়া বাজারে অসহায় ও দুস্থ পথচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ সময় খাবার বিতরণে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, সিনিয়র সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু এবং সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নুরু

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বিকেলে অসহায় মানুষের সহায়তায় কয়েকটি সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।

কর্মসূচির শেষপর্বে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের প্রয়াত নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি অধ্যক্ষ মাওলানা ইউনুস ওয়াজেদী

নানা কর্মসূচিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্য দিয়ে বরুড়ায় দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা দিনব্যাপী কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *