নারায়ণগঞ্জ কাশিপুর হাটখোলা সংলগ্ন ক্রোনি অ্যাপারেলসের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:

নারায়ণগঞ্জের কাশিপুর হাটখোলা সংলগ্ন ক্রোনি অ্যাপারেলস প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান সম্পন্ন হয়।

অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি. এম. রাহসিন কবির। অভিযানটি পরিচালিত হয় ফতুল্লা থানার কাশিপুরের হাটখোলা এলাকায় অবস্থিত মেসার্স ক্রোনি অ্যাপারেলস লিমিটেড এর বিরুদ্ধে।

স্থানীয় সূত্র জানায়, পূর্বে বিচ্ছিন্ন করা এই গ্রাহক প্রতিষ্ঠানটি পুনরায় অবৈধভাবে ২ ইঞ্চি ব্যাসের সার্ভিস লাইন স্থাপন করে বাইপাসের মাধ্যমে গ্যাস ব্যবহার করছিল। এলাকাবাসীর অভিযোগ, প্রতিষ্ঠানটি এর আগেও কয়েকবার লাইনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর পুনরায় ব্যবহার শুরু করেছে।

অভিযানে অবৈধ বাইপাস লাইন উচ্ছেদ করে উৎস লাইন থেকে সংযোগ কিলিং করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারের অপরাধে, মেসার্স ক্রোনি অ্যাপারেলস লি.-কে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি এর আগে তিনবারও অবৈধভাবে সার্ভিস লাইন স্থাপন করেছিল এবং প্রতিবারই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানের সময় সহায়তায় ছিলেন ফতুল্লা ও নারায়ণগঞ্জ গ্যাস অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। বর্তমানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিল জরিমানা ও মামলা চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *