নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: সাজেদুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত ০৩/০৫/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২৩.১৫ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নিউ জিমখানা রেলওয়ে কলোনী ৩নং গলিস্থ জনৈক নুরুল ইসলামের টিনশেড বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে আসামি ১। মোঃ নাসির আহম্মেদ @ নাছির (৩৮), পিতা- মোঃ সামসুল আলম, মাতা- আয়েশা বেগম, সাং- টান বাজার (রেলিবাগান), উপজেলা/থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ; ২। মোঃ হারুন (৪২), পিতা- মোঃ হোসেন বেপারী, মাতা- সালেহা বেগম, সাং- নিউ জিমখানা রেলওয়ে কলোনী ৩নং গলি, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ—দ্বয়ের হেফাজত থেকে মোট ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন আনুমানিক ৭ গ্রাম, মূল্য- ২১,০০০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *