Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য গ্রেফতার - দৈনিক স্বাধীন সংবাদ

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) শহীদুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রমজানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০১ জুন ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সৈয়দপুর গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলা নং-৩৯, তারিখ ২২ মে ২০২৬, ধারা ৮/৯(৩)/১০/১১/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর তদন্তে সন্দিগ্ধ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ শাহিন (৪৩), পিতা মোঃ আলী আকবর, পুরাতন সৈয়দপুর, নারায়ণগঞ্জ সদর
২। মোঃ বিল্লাল হোসেন (৩৮), পিতা মৃত সামাদ মিয়া, পুরাতন সৈয়দপুর, নারায়ণগঞ্জ সদর
৩। মোঃ আমির হোসেন (৪১), পিতা মৃত নূর হোসেন, পুরান সৈয়দপুর (মদন সরদারের বাড়ী), নারায়ণগঞ্জ সদর
৪। মোঃ সম্রাট (৪০), পিতা মোঃ মনির হোসেন, মদনগঞ্জ লক্ষারচর, বন্দর, নারায়ণগঞ্জ (বর্তমানে সৈয়দপুর কড়ইতলা কামাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া)

পুলিশ জানায়, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল করে জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতদের পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *