সূর্য আহমেদ মিঠুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর ২০২৬) রাতে পঞ্চবটী চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। পাশাপাশি বসবাসকারী অভিযুক্ত জাকির হোসেন এক ফাঁকা কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হলে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধারের সময় বিক্ষুব্ধ জনতার ছোড়া ইটের আঘাতে আহত হন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় অভিযুক্ত জাকির হোসেনকে আটক করে থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।