নৈতিকতা ও মানবিক মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমে জনবলকে ভূমিকা রাখার আহ্বান

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

কক্সবাজার জেলা ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত “নৈতিকতা ও মানবিক মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম”-এর সকল জনবলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব (উপসচিব) শেখ মো: মুর্শিদুল ইসলাম।

বুধবার (২১ মে) সকাল ১১টায় ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ইসলামি শিক্ষা বিস্তারের পাশাপাশি সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার ফজল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক কৃষিবিদ মঈনুদ্দিন ইসলাম।

এ সময় জেলার কেন্দ্র শিক্ষক, সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপারভাইজার ও মাস্টার ট্রেইনারগণ উপস্থিত ছিলেন।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ১৯৯৩ সালে চালু হওয়া এ প্রকল্পে বর্তমানে সারাদেশে প্রায় ৭৪ হাজার জনবল কর্মরত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *