নরসিংদীতে পৈত্রিক ও ক্রয়কৃত জমিতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীর ভাগদী মৌজায় পৈত্রিক ওয়ারিশ ও ক্রয় সূত্রে মালিকানাধীন জমিতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ মে (বৃহস্পতিবার) দুপুরে ভুক্তভোগী রাজু মোল্লা ও তার পরিবারের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি জানায়, ভাগদী মৌজার এস.এ ৬৭, খতিয়ান ১৫৪, দাগ এবং আর.এস ৭০ দাগের জমিটি তারা পৈত্রিক ওয়ারিশ এবং বৈধ ক্রয় সূত্রে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। উক্ত জমিতে তাদের একটি সচল ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে ওই জমি জবরদখলের পাঁয়তারা করাসহ মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল।

তারই ধারাবাহিকতায় গতকাল মিস্টিকের ম্যানেজার তুহিনের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের বৈধ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেয় বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী রাজু মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা পৈত্রিক ও ক্রয় সূত্রে এই জমির বৈধ মালিক হওয়া সত্ত্বেও সন্ত্রাসীদের অত্যাচারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়ে তারা এখন আমাদের এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে।”

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবারটি তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে রাজু মোল্লা ছাড়াও তার পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *