পল্টন ট্র্যাজেডির বিচারের দাবিতে চকরিয়া পৌরসভা জামায়াতের বিক্ষোভ

মোহাম্মদ নজরুল ইসলাম:

পল্টন ট্র্যাজেডির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কক্সবাজারের চকরিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভা শাখা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ মিছিলটি চকরিয়া পৌরশহরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমির ও পৌর মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির।

এতে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোছাইন, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. এহসানুল হক, মাতামুহুরী উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা ওমর আলী, জামায়াত নেতা সরোয়ার আলম, যুবনেতা জিয়াউল করিমসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে মো. আরিফুল কবির বলেন, পল্টন ট্র্যাজেডির ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি এ ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

সমাবেশ থেকে পল্টন ট্র্যাজেডির ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *