পল্টন ট্র্যাজেডির বিচারের দাবিতে চকরিয়ায় জামায়াতের বিক্ষোভ

মোহাম্মদ নজরুল ইসলাম:

পল্টন ট্র্যাজেডির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কক্সবাজারের চকরিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভা শাখা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চকরিয়া পৌরশহরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমির ও পৌর মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোছাইন, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. এহসানুল হক, মাতামুহুরী উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা ওমর আলী, জামায়াত নেতা সরোয়ার আলম, যুবনেতা জিয়াউল করিমসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে মো. আরিফুল কবির বলেন, পল্টন ট্র্যাজেডির ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এ ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান তিনি।

সমাবেশে অন্যান্য নেতারাও পল্টন ট্র্যাজেডির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *