পুরোনো চুক্তি নবায়ন নয়, গঙ্গা নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গঙ্গা পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে পুরোনো চুক্তি নবায়ন নয়, বরং নতুন চুক্তি করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ রাখার পাশাপাশি দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নদীগুলোর ওপর পড়ছে। নদীর স্বাভাবিক পরিবেশ ও প্রবাহ ধরে রাখতে এসব বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, নদী দূষণের মূল কারণগুলো চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়া উচিত। রাজধানীর বুড়িগঙ্গা নদীর দূষণ এখনো বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার পানির বর্জ্য তৈরি হয়। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য নদীতে গিয়ে পড়ে। ফলে নদীদূষণের কারণে প্রতিবছর বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *