মোহাম্মদ হোসেন সুমন:
পুলিশ মেমোরিয়াল ডে–২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী এক পুলিশ সদস্যের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
অদ্য ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে কক্সবাজার জেলায় বসবাসরত কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া পুলিশ সদস্য মুহাম্মদ কায়সারের পরিবারের কাছে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমান মহোদয় শহীদ পুলিশ সদস্যের পরিবারের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন। এ সময় তিনি শহীদ সদস্যের পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।