প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় বন্দর থানা পুলিশের অভিযানে একজন গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় ঢাকেশ্বরী বাজার, সোনাচরায় গতকাল ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ঘটনাটি জানতে পেরে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় বন্দর থানা পুলিশ ও গোয়েন্দা টিমসহ একাধিক টিম তদন্ত শুরু করে। ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত একজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি:
মিজান (২৬), পিতা—ফজলুল হক, সাং—সোনাচরা, থানা—বন্দর, জেলা—নারায়ণগঞ্জ।

গ্রেফতারের স্থান, তারিখ ও সময়:
বন্দর থানাধীন মালামত সাকিনস্থ মামুন ডাকাতের বাড়ির সামনে থেকে ২৬/০৯/২০২৬ তারিখে আসামি মিজানকে গ্রেফতার করা হয়।

উদ্ধার:
০১ (এক)টি চাকু, দৈর্ঘ্য—১৮ (আঠারো) ইঞ্চি।

উক্ত ঘটনায় জড়িত ডাকাতদের শনাক্তকরণ ও গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ অপরাধ দমনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। অপরাধের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় আনতে আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *