Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
প্রতি বছর বিপিএল হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী - দৈনিক স্বাধীন সংবাদ

প্রতি বছর বিপিএল হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রতিবছর আয়োজন করা উচিত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, জনপ্রিয় এ টুর্নামেন্ট ধারাবাহিকভাবে আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।রোববার (৬ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।বিপিএলের পরবর্তী আসর ২০২৭ সালে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে না করার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনার কথা উল্লেখ করা হলে আমিনুল হক বলেন, ‘আমি তো আপনাদের কাছ থেকেই মাত্র শুনলাম বিপিএল হবে না।’তিনি বলেন, ‘বিপিএল জনপ্রিয় একটি টুর্নামেন্ট। বোর্ড সভাপতি কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন বলে আপনারা জানিয়েছেন। আমার কাছে মনে হয়, এ ধরনের টুর্নামেন্টগুলো প্রতি বছর হওয়া উচিত। সুতরাং এটা কেন হয়নি, তা নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে।’ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যতে যাতে এ ধরনের খেলাগুলো ধারাবাহিকভাবে হয়, সেই বিষয়গুলো আমরা অবশ্যই নজরদারিতে রাখব।’এর আগে বিপিএলের ভবিষ্যৎ কাঠামো নিয়ে রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সঙ্গেও আলোচনা করেছে বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *