প্রতিষ্ঠাতার স্মরণে শ্রদ্ধা ও প্রার্থনা: মুহম্মদ আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া মাহফিল

মোঃআনজার শাহ

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর মতিঝিলে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোকাচ্ছন্ন পরিবেশে প্রিয় প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন সংগঠনের নেতা-কর্মীরা।

সংস্থার মহাসচিব মো. আলমগীর গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের জ্যেষ্ঠ পুত্র ডা. মুহম্মদ মনির হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নীতিনির্ধারণী পরিষদের সভাপতি মো. জামাল হোসেন ও সদস্যসচিব মুহম্মদ মনজুর হোসেন।
আলোচনায় আরও অংশ নেন যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো; সাংগঠনিক সচিব মো. মেহেদী হাসান ও মাসুদুর রহমান মিলন; প্রশিক্ষণ সচিব শাহাবুদ্দিন গোলদার; তথ্যপ্রযুক্তি সচিব নুরনবী সোহেল; ধর্মবিষয়ক সচিব আলহাজ মো. শহিদুল ইসলাম; ঢাকা জেলা কমিটির সভাপতি মো. মহসিন উদ্দিন ও সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন রাজ এবং ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আলীসহ সংগঠনের অন্য নেতারা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দপ্তরসচিব মো. রাব্বী মোল্লা।

স্মরণ ও মোনাজাত:
অনুষ্ঠানে মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি তাঁর হাত ধরে প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার নানা অবদানের কথা স্মরণ করেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শোকাহত হৃদয়ে প্রিয় প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধায় স্মরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *