প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে স্বাধীনকে অভিনন্দন জানালো সাংবাদিক পরিবার

সিনিয়র স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান শাহাদাৎ হোসেন স্বাধীন সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী-এর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। (সোমবার) ২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে, যা প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি সাপেক্ষে কার্যকর থাকবে।

সাংবাদিক ও কলামিস্ট কামরুল ইসলাম সাংবাদিক পরিবারের কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রাম বিভাগীয় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে রাষ্ট্রনায়ক জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে শাহাদাৎ হোসেন স্বাধীনকে অভিনন্দন জানান।

শাহাদাৎ হোসেন স্বাধীন লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আলী আহমেদ ও সামশুন্নাহারের সন্তান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং পরে দিল্লীর সাউথ এশিয়ান ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *