প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের বাড়ীয়া ইউনিয়নে বৃক্ষরোপণ

খসরু মৃধা:

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা এ কে এম ফজলুল হক মিলন এমপির নির্দেশনায় গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের খাতিয়া-কয়ের রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মজিদ ভূঁইয়া, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মঞ্জুর আলী, ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মোতালেব গাজী, বাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাদিউজ্জামান মুনসুর, আনসার সদস্যবৃন্দসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে সবাইকে বেশি বেশি গাছ লাগানো ও এর পরিচর্যার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *