Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক স্বাধীন সংবাদ

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুর রশিদ:

সাতক্ষীরা শহরের বুক চিরে বয়ে চলা ঐতিহ্যবাহী প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়ন ও এর বর্তমান অবস্থা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে সাতক্ষীরা সদরের মিলবাজারস্থ সুন্দরবন ফাউন্ডেশন কার্যালয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এই সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, প্রাণসায়ের খাল কেবল একটি জলাধার নয়, এটি সাতক্ষীরা শহরের ঐতিহ্য ও ফুসফুস। অথচ চরম দখল ও দূষণের কারণে এই ঐতিহ্যবাহী খালটি আজ অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। খালের দুই পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে স্বাভাবিক পানিপ্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই পুরো শহরে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে।

দেশ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্ব ও সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অ্যাডমিন অফিসার শেখ আব্দুর রহমান, বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, বেলার প্রধান কার্যালয়ের অ্যাডভোকেট আসাদুল্লাহ আল গালিব, খুলনা বেলা রিসার্চ অফিসের শাফায়েত উল্লাহ, বেলার ক্যাম্পেইন অফিসার মোজাফফর ফয়সাল, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অফিসার সামির রহমান, রিসার্চ অফিসার রাইসুল হাসান এবং সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না। এছাড়াও প্রাণসায়ের খালের তীরবর্তী সুবিধাবঞ্চিত মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও ইয়ুথ সদস্যরা সভায় অংশ নেন।

শহরের পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় সভা থেকে অবিলম্বে আদালতের নির্দেশনা অনুযায়ী তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— খালের দুই পাশের সব অবৈধ স্থাপনা অবিলম্বে উচ্ছেদ করা, খালে বাসাবাড়ি বা বাজারের বর্জ্য ফেলা কঠোরভাবে বন্ধ করা এবং খালটি পূর্ণাঙ্গভাবে খনন করে এর স্বাভাবিক জোয়ার-ভাটা ও পানির প্রবাহ ফিরিয়ে আনা।

বক্তারা বলেন, “প্রাণসায়ের খাল বাঁচলে বাঁচবে আমাদের সাতক্ষীরা শহর। এই খালকে বাঁচাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং নিজেদেরও খাল দূষণমুক্ত রাখার শপথ নিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *