নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স উপজেলা রিসোর্স টিমের (ইউআরটি) সদস্যদের অংশগ্রহণে ‘গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ও স্বল্পব্যয়ের মাধ্যম। ইউআরটি সদস্যরা প্রশিক্ষণ নিয়ে মাঠ পর্যায়ে গ্রাম আদালতকে আরও সক্রিয় ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, নারায়ণগঞ্জের উপপরিচালক (উপসচিব) নিলুফা ইয়াসমিন।

প্রশিক্ষণে ইউআরটি সদস্যদের গ্রাম আদালত আইন, বিধিমালা, মামলা পরিচালনা পদ্ধতি, রেকর্ড সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে হালনাগাদ ধারণা দেওয়া হয়। সভাপতির বক্তব্যে নিলুফা ইয়াসমিন বলেন, গ্রাম আদালতের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে ইউআরটি সদস্যদের দক্ষতা বৃদ্ধি জরুরি। এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী উপকৃত হবে। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ইউআরটি সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *