মোহাম্মদ হোসেন হ্যাপী:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা শাখার চারজন স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন: ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর মকবুল হোসেন বাবলু, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম এবং সদস্য আব্বাস উদ্দিন চুন্নু।
শনিবার বিকেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”
তবে বিএনপির নেতা-কর্মীরা জানিয়েছেন, বহিষ্কৃত নেতাদের মধ্যে একজন শাহ আলম মনির হোসাইন কাসেমীর নির্বাচনী প্রচারণায় অংশ না নিয়ে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর হরিন প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।