ফতেখাঁরকুল ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রবাসী নূরুল আলমের প্রার্থিতা ঘোষণা

মোহাম্মদ হোসেন সুমন:

আসন্ন ৫ নম্বর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী নূরুল আলম। দুর্নীতি, অনিয়ম, মাদক, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

নূরুল আলম বলেন, ফতেখাঁরকুল ইউনিয়নকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা, মাদক ও অনিয়ম প্রতিরোধ এবং ন্যায়ভিত্তিক পরিবেশ তৈরিতে তিনি ভূমিকা রাখতে চান।

চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

নূরুল আলমের প্রার্থিতার প্রচারে ফতেখাঁরকুল ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ রয়েছে বলে প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *