মো: মামুন-অর-রশিদ :
ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে বিকেলে ফরিদপুরের ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে রাজেন্দ্র কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় পুরো এলাকা সাজানো হয়।
তারেক রহমান তার বক্তব্যে বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে ফরিদপুরকে একটি পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে ঘোষণা করা হবে।”
তিনি আরও বলেন,
“ফরিদপুরের মানুষ দীর্ঘদিন অবহেলিত। শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় ফরিদপুরকে একটি আধুনিক প্রশাসনিক কেন্দ্রে পরিণত করা হবে।”
জনসভায় তিনি নির্বাচনের আহ্বান জানিয়ে বলেন,
“ভোট দেবো কিসে— ধানের শীষে। জনগণের রায়ই হবে রাষ্ট্র পরিচালনার মূল শক্তি।”
তারেক রহমান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জনগণের সরকার গঠন করবে এবং দেশের প্রতিটি জেলা ও অঞ্চলের সমান উন্নয়ন নিশ্চিত করা হবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও ফরিদপুর জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির সভাপতি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন,
বর্তমান সময়ে দেশের মানুষ ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। ফরিদপুরের এই জনসভা তারই প্রতিফলন।