বরুড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু*

*

*আবু ইউছুফ রাবেত

বরুড়া উপজেলার মহেশপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার ১৫ জুন দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম খালেদ, বয়স ১ বছর ৬ মাস। সে ওই গ্রামের মহিন উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খোশবাস (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব বলেন, “খালেদের মৃত্যুতে আমরা সবাই শোকাহত। শিশুদের পুকুর-ডোবা-খালের পাশে একা ছেড়ে না দেওয়ার জন্য আমি সকল অভিভাবকের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

স্থানীয়রাও শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *