মোঃ শামীম হোসেন সিকদার:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সম্মানিত সদস্য এবং সমাজসেবা অধিদপ্তর ও সরকারি শিশু পরিবারের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ জসিম উদ্দিন তুষার বান্দরবান বিশ্ববিদ্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্লাহ ছিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্যসচিব ড. মোহাম্মদ নুরুল আবছার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খান এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জনাব মো. জাহিদুল ইসলাম। সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদ সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন তুষারের সঙ্গে ছিলেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চৌধুরী।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, উন্নয়ন এবং পার্বত্য জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর জেলা পরিষদ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার আহ্বান জানান। অন্যদিকে, জেলা পরিষদ সদস্য বিশ্ববিদ্যালয়ের যেকোনো উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।