মোঃ শামীম হোসেন সিকদার:
বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীবনমানের উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে এনডিপির (UNDP) বিভিন্ন প্রকল্প ও সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জেলার বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামে বাস্তবায়িত এসব কার্যক্রমের মাধ্যমে পাহাড়ি জনপদের মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমানোর পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এতে স্থানীয় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।
বান্দরবান জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভার বিভিন্ন এলাকায় জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট নানা ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি নিরাপদে নিষ্কাশনের ব্যবস্থা, ভূমিধস ও জলাবদ্ধতার ঝুঁকি কমানো এবং প্রত্যন্ত অঞ্চলে সৌরশক্তিনির্ভর বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কার্যক্রম গুরুত্ব পেয়েছে।
সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়াম হলে স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা ও সম্প্রদায়ের চাহিদা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জনগণের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কার্যক্রমের বিষয় তুলে ধরা হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ ম্যামাচিং (Miss Ma Mya Ching) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রকল্প সংশ্লিষ্ট কার্যক্রমের মধ্যে পাহাড়ের পানি নিষ্কাশন ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি নিরাপদে নিষ্কাশনের ব্যবস্থা করা হলে ভূমিধস ও জলাবদ্ধতার ঝুঁকি কমানো সম্ভব। এ লক্ষ্যেই বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বর্ষাকালে পাহাড়ি এলাকার মানুষের দুর্ভোগ কমাতে সহায়তা করছে এসব কার্যক্রম।
এ ছাড়া জলবায়ু সহনশীলতা বৃদ্ধির পাশাপাশি প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে আলো পৌঁছে দিতে সৌরশক্তি বা সোলারভিত্তিক সহায়তাও দেওয়া হচ্ছে। সোলার প্যানেলসহ বিভিন্ন প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে বিদ্যুৎ সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত এলাকার মানুষের প্রয়োজন পূরণে কার্যক্রম পরিচালিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এসব উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখছে।
বান্দরবানের রুমা, থানচি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, লামা ও রোয়াংছড়িসহ জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত পাড়া-গ্রামে এসব সহায়তা কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় পর্যায়ের প্রয়োজন ও সম্প্রদায়ের চাহিদাকে গুরুত্ব দিয়ে এসব কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজনে রয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (Bandarban Hill District Council)। সহযোগিতায় রয়েছে EPA-CHT, A Project of MoCHTA এবং কানাডা সরকারের অংশীদারিত্ব।
স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পাহাড়ি জনপদের মানুষের দুর্ভোগ কমানো এবং জীবনমানের উন্নয়নে এ ধরনের কার্যক্রমকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার ফলে স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা মোকাবিলায় সহায়ক পরিবেশ তৈরি হচ্ছে।
বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এনডিপি ও সংশ্লিষ্ট প্রকল্পগুলোর বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে পাহাড়ি জনপদের সাধারণ মানুষের দুর্ভোগ কমানো এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা হচ্ছে। ফলে প্রকল্পের আওতাভুক্ত এলাকার স্থানীয়বাসী এর বিভিন্ন সুবিধা পাচ্ছেন।