বিশ্বরোডে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি রফিকুল ইসলাম মাদানীর

অনলাইন ডেস্ক:

মহাসড়কে যানজট ও সড়ক দুর্ঘটনা কমাতে বিশ্বরোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধের দাবি জানিয়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী।

মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

রফিকুল ইসলাম মাদানী বলেন, বিশ্বরোডে অটোরিকশা চলাচল বন্ধে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে হবে। তার মতে, এসব যানবাহনের কারণে শহরের প্রধান সড়কের পাশাপাশি গ্রামের বাজারগুলোতেও যানজট তৈরি হচ্ছে এবং মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

অটোরিকশাচালকদের প্রশিক্ষণ ও সড়ক আইন মেনে চলার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর ভাষ্য, অনেক চালকের ন্যূনতম ড্রাইভিং প্রশিক্ষণ নেই এবং সড়কে চলাচলের নিয়মকানুনও যথাযথভাবে মানা হয় না। কোনো এলাকায় প্রয়োজনের তুলনায় বেশি অটোরিকশা চলাচল করায় যানজট, দুর্ঘটনা ও মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তবে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহকারী মানুষকে হঠাৎ বেকার করে দেওয়ার পক্ষে নন রফিকুল ইসলাম মাদানী। তিনি বলেন, অটোরিকশা নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারকে চালকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

এ ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসার সুযোগ, সহজ শর্তে ঋণসহ বিভিন্ন কর্মমুখী উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, মানুষের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। জনস্বার্থে বিশ্বরোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোকে অটোরিকশার অবাধ চলাচল থেকে মুক্ত করতে কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *