মোঃ সোহেল চট্টগ্রাম:
“দেশনেত্রীর মুক্তি-সুস্থতা জাতির প্রত্যাশা”—আবু বকর ছিদ্দীকী সোহেল
সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় জাসাস চট্টগ্রাম উত্তর জেলার নির্দেশনায় হাটহাজারী উপজেলা জাসাস শাখার উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে হাটহাজারীর দারুল ফালাহ মডেল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাদরাসার পরিচালক হাফেজ মওলানা মোজাম্মেল হক মিছবাহ।
দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হাটহাজারী উপজেলা জাসাসের সভাপতি আবু বকর ছিদ্দীকী সোহেল বলেন—
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু আমাদের সকলের হৃদয়ের দাবি। বর্তমান ক্রান্তিকালে জাতির মা খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অপরিহার্য। আমরা তাঁর সুস্থতা কামনায় আল্লাহর দরবারে আন্তরিক প্রার্থনা করছি।”
তিনি আরও বলেন—
“জাসাস একজন শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই এই মহান নেত্রীর প্রতি ভালোবাসা, বিশ্বাস ও আস্থায় একতাবদ্ধ। আমরা দেশনেত্রীর মুক্তি, সুস্থতা এবং জাতীয় সংকট উত্তরণে সত্য-ন্যায়ের পক্ষে সবসময় সোচ্চার ছিলাম, থাকব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফৌজুল কবির, সাংগঠনিক সম্পাদক জমির সিকদার, সহ-সভাপতি লোকমান মাস্টার, জসিম উদ্দীন, নূরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল নিজাম, পলাশ, সরওয়ার, নূরুল আলম লিটন, সহ-সাধারণ সম্পাদক মামুন, সোলায়মানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলের আগে হাফেজগণ পবিত্র কোরআন খতম সম্পন্ন করেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের মুক্তির স্বার্থে বিশেষ মোনাজাত করা হয়।