মো আব্দুল গফুর সিকদার:
” সমবায় ই শক্তি সমবায় ই মুক্তি সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এই সময় উপজেলা পরিষদ সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে সমবায় দিবসের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃফজলে রাব্বি
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহতাব উদ্দিন অপু, হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়েত ইসলামী মনপুরা উপজেলার সভাপতি উপধ্যাক্ষ আমিনুল ইহসান জসিম,মনপুরা উপজেলা মো মফিজুর রহমান মিলন মাতব্বর সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মনপুরা উপজেলা বিএনপি
মো শামসুদ্দিন মোল্ল আহবায়ক যুবদল মনপুরা উপজেলা শাখা ও ভোলা জেলা সহ-সভাপতি বিএনপি
মো আব্দুর রহিম সদস্য সচিব মনপুরা উপজেলা যুবদল বিএনপি
মো ইকরাম কবির ছাত্রদল মনপুরা উপজেলা বিএনপি অন্যান্যরা।