মালয়েশিয়ার কাজাংয়ে প্রবাসীকে হুমকি দেওয়ার অভিযোগ: নারী পাচারচক্র সক্রিয় হওয়ার আশঙ্কা

স্টাফ রিপোর্টার: 

সেলাঙ্গর (মালয়েশিয়া): মালয়েশিয়ার সেলাংগর রাজ্যের কাজাং এলাকায় কিছু বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে নারী পাচার ও দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, চক্রটি বিভিন্ন বাংলাদেশি প্রবাসীর কাছে অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে।

অভিযোগে নাম এসেছে—মোহাম্মদ শাহিন লিটন, আকাশ, লিমন ও শান্তা নামের কয়েকজনের। দাবি করা হচ্ছে, তারা একপ্রকার সংগঠিতভাবে এমন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এ ঘটনার ভুক্তভোগী মোঃ সবুজ দৈনিক স্বাধীন সংবাদ-কে বলেন,
“ওরা আমাকে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টা করে। আমি রাজি না হলে আমাকে ভয়ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দেয়। আমি একজন সাধারণ মানুষ। এ ধরনের হুমকিতে আমি এখন আতঙ্কে দিন কাটাচ্ছি।”

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি স্থানীয় প্রবাসী সমাজের কাছে সাহায্য চেয়েছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশে অভিযোগ করা নিয়ে দ্বিধায় আছেন নিরাপত্তার কারণে।

প্রবাসীদের একাংশের দাবি, এ ধরনের চক্র শুধু বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি নষ্ট করছে না, বরং অনেক সহজ-সরল প্রবাসীকে চরম ঝুঁকির মুখে ফেলছে।

অভিযোগগুলো এখনো তদন্তসাপেক্ষ। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি যাচাই করলে প্রকৃত ঘটনা আরও পরিষ্কার হবে বলে প্রবাসীদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *