অনলাইন ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী মোড়ে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, যাত্রাবাড়ী মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।
তিনি জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত রিকশাচালক মো. বিল্লালের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।