নিজস্ব প্রতিবেদক:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে মোঃ জুবেল জোমাদ্দারকে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মোঃ জুবেল জোমাদ্দার।
এক বিবৃতিতে নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জুবেল জোমাদ্দার জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবুল হোসেন খানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোঃ জুবেল জোমাদ্দার বলেন, “আমাকে ভরপাশা ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। সংসদ সদস্য আবুল হোসেন খানের নির্দেশনায় এবং স্থানীয় সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ভরপাশা ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমি সর্বদা মাঠে থাকব।”
তিনি আরও বলেন, “দলের দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই হবে আমার মূল লক্ষ্য।”
এদিকে মোঃ জুবেল জোমাদ্দার ভরপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, জুবেল জোমাদ্দারের নেতৃত্বে ভরপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।