যুদ্ধ চালিয়ে যেতে আত্মবিশ্বাসী ইরান, দীর্ঘায়িত করার পরিকল্পনার দাবি

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান। মার্কিন গোয়েন্দাদের বরাতে শনিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার সক্ষমতা নিয়ে ইরান এখন আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। দেশটি যুদ্ধ দীর্ঘায়িত করে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে রাজনৈতিক ও সামরিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাইছে।নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা তুলনামূলক সীমিত থাকলেও তেহরান চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে।সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতের মাধ্যমে ইরান নিজেদের সামরিক সক্ষমতা সম্পর্কে আরও ধারণা পেয়েছে। ফলে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে—এমন বিশ্বাসও তৈরি হয়েছে দেশটির মধ্যে।মার্কিন গোয়েন্দারা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো আরও কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থান দুর্বল করার লক্ষ্যও ইরানের থাকতে পারে।যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবেও ইরান উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর অংশ হিসেবে গত জুলাইয়ের মতো মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা এবং প্রতিবেশী দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হতে পারে।এ ছাড়া ইরানি হ্যাকাররা পুনর্গঠিত হয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সাইবার হামলার চেষ্টা করতে পারে বলেও মার্কিন গোয়েন্দারা ধারণা করছেন। এসব হামলার অন্যতম লক্ষ্য হতে পারে মার্কিন জনগণের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব তৈরি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *