লক্ষ্মীপুরে চার পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

আবু সায়েদ:

লক্ষ্মীপুর জেলা পুলিশের উদ্যোগে চারজন পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২২ জুলাই ২০২৬) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত চার পুলিশ সদস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শামসুল আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রূপক চন্দ্র পাল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এহসানুল হক, মেডিকেল অফিসার ডা. ফাতেমাতুজ জোহরা, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন) এবং জেলার সকল থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জরা।

অনুষ্ঠানে পুলিশ সুপার অবসরপ্রাপ্ত সদস্যদের দীর্ঘ, সৎ ও নিষ্ঠাবান কর্মজীবনের প্রশংসা করেন এবং তাঁদের সুস্বাস্থ্য, সুখ ও শান্তিময় অবসরজীবন কামনা করেন। পরে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে বিদায় সংবর্ধনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *