লামায় উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোঃ রাসেল:

বান্দরবান জেলার লামা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বিকেল ৩টায় লামা উপজেলা হলরুমে উপজেলা ও পৌর বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে একটি বিশাল ও বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি লামা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উক্ত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির অন্যতম সদস্য আবদুল রব ও সাইফুদ্দিন এবং সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইউছুপ আলী, সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বশির আহাম্মদ, সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন এবং সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন।

অনুষ্ঠানে স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে সর্বস্তরের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উক্ত র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *