সাগর চৌধুরী ভোলা:
সাবেক বিএনপি মন্ত্রী ও প্রবীণ মুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমেদ বীরবিক্রম প্রতিষ্ঠিত রাজনৈতিক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) থেকে পদত্যাগ করেছেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। তিনি এই দলের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন। গতকাল তিনি এলডিপি চেয়ারম্যান বরাবর তার স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন।
পরে বিভিন্ন সংবাদমাধ্যমে তার পদত্যাগপত্রটি পাঠানো হয়।