কামরুল ইসলাম:
মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য এবং চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নাজমুল মোস্তফা আমিনের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভোরে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশমাতা আপসহীন নেত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন খালেদা জিয়া-সহ সকল বীর মুক্তিযোদ্ধা এবং ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ছলিমউদ্দিন চৌধুরী (খোকন চৌধুরী), লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাতজাতুর রহমান (সাতজাত), লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা ও সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এমপি মোস্তাক আহমেদ চৌধুরীর পুত্র জাহেদ চৌধুরী, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব আলাউদ্দিন বাতছু, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবদল নেতা মুসলিম উদ্দিন, যুবদল নেতা রাশেদুল হক, ইভু এবং উপজেলা ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনা বাঙালি জাতির আত্মমর্যাদা ও স্বাধীনতার ভিত্তি রচনা করেছে। একুশের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পুরো কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।