শাকিব খানকে ঘিরে প্রশংসায় ফারিন খান

স্বাধীন সংবাদ বিনোদন: 

তরুণ প্রজন্মের প্রতিভাবান মডেল ও অভিনেত্রী ফারিন খান। এবার বাংলা চলচ্চিত্রের মেগাস্টার নায়ক শাকিব খানকে প্রশংসায় ভাসালেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শাকিব খান প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘শাকিব ভাই নিজেই অলওয়েজ রকস্টার।’ এসময় নিজেকে শাকিবের ভক্ত দাবি করে মুগ্ধতার কথা প্রকাশ করেন ফারিন খান।

তিনি জানান, দেশের চলচ্চিত্র অঙ্গনে শাকিব খানের জনপ্রিয়তা ও উপস্থিতি সবসময়ই আলাদা মাত্রা তৈরি করে। তার ছবির টিজার, ট্রেলার, পোস্টার সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। আসছে ঈদে মুক্তির জন্য তৈরি হচ্ছে ‘রকস্টার’। এই ছবিটিও এখন সবার আগ্রহে রয়েছে।

ফারিন বলেন, ‘আমি মনে করি ‘রকস্টার’ ২০২৬ সালের অন্যরকম একটি সিনেমা হবে। তিনি অলওয়েজ রকস্টার। এবার সেটা আরও প্রমাণ হবে।’

নিজের বক্তব্যে ‘রকস্টার’ ছবির পরিচালককেও নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। ফারিন বলেন, ‘আজমান রুশোর সঙ্গে আমি অনেক টিভিসিতে কাজ করেছি। হি ইজ এ গুড ডিরেক্টর। তার নির্মাণে ‘রকস্টার’ সিনেমাটিও দারুণ হবে বলে আশা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *