Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে তুলতে হবে: জেলা প্রশাসক - দৈনিক স্বাধীন সংবাদ

শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে তুলতে হবে: জেলা প্রশাসক

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মার্চেন্ট ওয়ার্কার্স (এমডব্লিউ) উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিপুল সংখ্যক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ বা ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”

সভায় শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, কঠোর শৃঙ্খলা ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বর্তমান সময়ের অন্যতম বড় সামাজিক ব্যাধি মাদকাসক্তি ও মাদক গ্রহণের মতো ক্ষতিকর প্রবণতা থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা সন্তানদের দৈনন্দিন চলাফেরা, মেলামেশা ও বন্ধু নির্বাচন, অতিরিক্ত অনলাইন আসক্তি এবং আচরণের প্রতি নিয়মিত নজরদারি রাখার জন্য অভিভাবকদের পরামর্শ দেন। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয় ও পরিবারের যৌথ প্রচেষ্টার ওপর সভায় বিশেষ জোর দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *