শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

মোঃ মাহমুদুল হাসান;

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শাহবাজপুর ইউনিয়ন কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় ট্রাকের সাথে চার্জার ভ্যানের সংঘর্ষে আরিফ আলী (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন চককীর্তি ইউনিয়নের মহদেবপুর গ্রামের বুদ্ধু আলীর ছেলে।
৩০ ডিসেম্বর সোমবার দুপুর ১২:৩০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ট্রাক টার্মিনাল এলাকার সামনে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান,চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছালে অপর দিক থেকে সোনামসজিদ জিরো পয়েন্ট থেকে পেঁয়াজ বোঝাই একটি ভ্যান আসছিল এমন সময় ভ্যানের চাপ ভেঙ্গে যাওয়ার কারণে ভ্যানটি মিডিল রাস্তার দিকে ঝাকি দেয়,এমন সময় ট্রাকটি চাঁপা দিয়ে পালিয়ে যাই সোনামসজিদ জিরো পয়েন্টের দিকে।গাড়ির নাম্বার ঢাকা মেট্রো 22-3506 ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান,খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *